রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) রাজস্ব আদায়ের লক্ষে ওয়ার্ড পর্যায়ে নাগরিকদের উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি করপোরেশন।
আগামী ৫ এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ড পর্যায়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে। নাগরিকদের উৎসাহিত করতে প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে এ আদায় ক্যাম্প পরিচালিত হবে।
আদায় ক্যাম্পে বকেয়াসহ হাল পৌরকর আদায় করা হবে। ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হবে।
একইসাথে সিটি করপোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন।
রাসিকের রাজস্ব বিভাগ হতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাগরিকগণ ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগসহ পৌর কর পরিশোধ করতে পারবেন। অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার ওপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে।



