সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা

উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালনকারীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালনকারীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে মাঠ পর্যায়ে সেবা প্রদানে সফল চার ব্যক্তি ও দু’টি দফতরকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা মাওদুদ হোসেন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহুরুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।