গাজীপুর আইনজীবী সমিতি

সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াত সমর্থিত প্রার্থীর জয়

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
সভাপতি অ্যাডভোকেট মো: শামসুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান কামাল।
সভাপতি অ্যাডভোকেট মো: শামসুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান কামাল।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২৬) সমিতির মোট ১৬টি পদের মধ্যে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সবুজ প্যানেল গুরুত্বপূর্ণ পাঁচটি পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল ১১টি পদে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

সমিতির নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে মো: শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মো: মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু), সদস্য পদে আব্দুর রহিম মাহদী হাসান।

অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মো: আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক পদে মো: কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মো: সালাহ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা পদে আজিজা আক্তার, সদস্য পদে মো: আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও মো: শ্যামল সরকার।

গাজীপুর বারে জামায়াতের এ বিজয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে এক প্রতিক্রিয়ায় মো: হোসেন আলী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুর থেকেই প্রথম প্রতিরোধ শুরু হয়েছিল। আবার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই গাজীপুর থেকেই দেশবিরোধী সকল অপশক্তিকে রুখে দেয়ার সংগ্রাম শুরু হলো।

তিনি এ ক্ষেত্রে কায়মনোবাক্যে মহান আল্লাহর সাহায্য কামনা করেন এবং দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার অনুরোধ জানান।