বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার আয়োজনে থানা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ঠাকুরগাঁও শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সেশনভিত্তিক বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা সেক্রেটারি এস এম আদিউল ইসলাম, শিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা সভাপতি আবুল বাশার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান, রাজশাহী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা: আবুল বাশার প্রমুখ।
ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আমন্ত্রিত অতিথিরাসহ বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।



