রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জ থানা, নারায়াণগঞ্জ
রূপগঞ্জ থানা, নারায়াণগঞ্জ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) উপজেলার বড়ালু ও কর্ণগোপ দেবই এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত পুরুষের নাম নূর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক।

তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপসংলগ্ন ডোবায় নূর মোহাম্মদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন।

এদিকে দেবই এলাকার পাকা রাস্তার পাশে অজ্ঞাতনামা এক নারীর লাশ পড়ে আছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।