তাড়াশে অটোরিকশার ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
মৃত তাজিন আহমেদ
মৃত তাজিন আহমেদ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিন আহমেদ (৭) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে তাড়াশ-ভুয়াগাতী আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক সাইদুর রহমান।

নিহত তাজিন উপজেলার মাধাইনগর ইউনিয়নের ধানকুন্ঠি গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুভার ইবতেদায়ী মাদরাসার ১ম শ্রেণির ছাত্র তাজিন আহমেদ মাদরাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল। এমন সময় পিছন দিক থেকে দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন ও নিহতের আত্মীয় স্বজনের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডা: জান্নাতুল লায়লা মিতু জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।