খাগড়াছড়ি-২৯৮ আসনে বিপুল ভোটে নির্বাচিত বিএনপির ওয়াদুদ ভূঁইয়া

পোস্টাল ভোটসহ ২০৪ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া এক লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়েছেন।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachhari
আবদুল ওয়াদুদ ভূঁইয়া
আবদুল ওয়াদুদ ভূঁইয়া |নয়া দিগন্ত

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আনোয়ার সাদাত।

পোস্টাল ভোটসহ ২০৪ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া এক লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট এবং জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ৫৪৫ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।