সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

ফজরের নামাজের পর একটি মাছের ঘেরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খরব দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা

Location :

Satkhira
সংগৃহীত

সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে সুমন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা শৈলকের বিলের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত সুমন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের মো: আব্দুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী শেখ কামরুল ইসলাম জানান, মাগুরা গ্রামের কিসমত আলী ফজরের নামাজ আদায় করে ভোরে শৈলকের বিলে তার মাছের ঘেরে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তিনি ঘেরের ভেতর পানিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সাথে সাথে স্থানীয়দের জানান তিনি। পরে পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’