লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী ঘোষণা

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান
প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান মো: আফজাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খন্দকার ফাতেমা খানমকে সমর্থন দেয়া হয়েছে। অন্যদিকে এই উপজেলার একমাত্র পৌরসভা গোপালপুর পৌর মেয়র পদে অধ্যাপক আব্দুল ওহাবকে সমর্থন দেয়া হয়েছে।

এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন গোলাম রব্বানী সুমন, ৩ নম্বর চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নম্বর আড়বাবে আ: রউফ, ৫ নম্বর বিলমাড়িয়া ইউনিয়নে আনেজ উদ্দিন, ৬ নম্বর দুয়ারিয়ায় আশরাফুল ইসলাম মান্নান, ৭ নম্বর ওয়ালিয়া ইউনিয়নে মোঃ কামরুজ্জামান, ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়নে সাজ্জাদুর রহমান উজ্জল, ৯ নম্বর অর্জুনপুর বরমহাটি ইউনিয়নে শরিফুল ইসলাম সোহাগ এবং ১০ নম্বর কদিমচিলান ইউনিয়ন পরিষদে মহসিন আলমকে সমর্থন দেয়া হয়েছে।

মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানার সভাপতি সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি ও নাটোর শহর নায়েবে আমির মো: আব্দুল হান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।