বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে বার্ড মডেল স্কুল (প্রাথমিক শাখা) প্রাঙ্গনে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা ও পুরস্কার বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বার্ড জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ করেন বার্ডের অনুষদবর্গসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
বার্ড-এ চলমান বুনিয়াদী ও বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণ এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



