ফেনীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ফেনীতে অটোরিকশার ধাক্কায় বাবার সামনেই প্রাণ গেল শাহেদ নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের।

ফেনী অফিস

Location :

Feni
নিহত স্কুলছাত্র শাহেদ
নিহত স্কুলছাত্র শাহেদ |নয়া দিগন্ত

ফেনীতে অটোরিকশার ধাক্কায় বাবার সামনেই প্রাণ গেল শাহেদ নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে এ দুর্ঘটনা ঘটে।

শাহেদ ইউনিয়নের কাতালিয়া গ্রামের মো: ইসমাইলের ছেলে ও ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় বাবা ইসমাইলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সবজি বহনকারী অটোরিকশা শাহেদকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তার বাবা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।