দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধরা

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধরা
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো বিক্ষুব্ধরা |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে দেবীগঞ্জ-বোদা মহাসড়কের সোনাপাতা এলাকায় ট্রাকের চাপায় পাপড়ি রানী (৬) নামে এক শিশু নিহত হয়।

নিহত শিশু দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকলতলা এলাকার সেভেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং সোনাপাতা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়ে ট্রাকটি ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে মহাসড়কে যানচলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিতের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।