যমুনায় অভিযানে সাড়ে ১৩ হাজার মিটার জাল জব্দ

ইউএনও মাহবুব হাসান বলেন, জাটকা ইলিশ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
যমুনায় মৎস্য সংরক্ষণে প্রশাসনের মোবাইল অভিযান
যমুনায় মৎস্য সংরক্ষণে প্রশাসনের মোবাইল অভিযান |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার মিটার চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও মশারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে এক জেলেকে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে দুপুরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদী থেকে আট হাজার ৫০০ মিটার চায়না দুয়ারি জাল, এক হাজার মিটার কারেন্ট জাল এবং চার হাজার মিটার মশারি জাল জব্দ করে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও রফিকুল ইসলাম নামে এক জেলে আটক করে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহবুব হাসান বলেন, জাটকা ইলিশ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং একজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা মৎস্য অফিসার মোছাম্মৎ রিমা আক্তারসহ নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।