দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।
সোমবার সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোডে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
সকাল থেকে বিকেল পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবির, গণঅধিকার, হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী পৃথক পৃথকভাবে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উ.) জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সাহেব, দাউদকান্দি উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল, দাউদকান্দি পৌর আমির আবুল কাশেম প্রধানীয়া প্রমুখ।



