ঝিনাইদহে জামায়াতের রুকনদের নিয়ে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
রুকন সদস্যদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল
রুকন সদস্যদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে রুকন সদস্যদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) শহরের আলহেরায় দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলার আমির ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, জামায়াত নেতা ছগীর আহমেদ, মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হোসাইন, আনিছুর রহমান ও শিহাব সিকদার।

বক্তব্যে জামায়াত নেতারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।