সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
হুইল চেয়ার বিতরণ
হুইল চেয়ার বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার প্রশাসনিক ভবন চত্বরে জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতা ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। যেখানে কোনো সংঘাত, হানাহানি থাকবে না। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। সকল অসহায় প্রতিবন্ধীদের সহায়তা উপকরণ দিয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্যের স্ত্রী সাহাবিবুল আসমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, বিএনপি নেতা মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিরাদুল ইসলাম প্রমুখ।