ভাঙ্গায় ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

ওসি জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
মাদককারবারি আটক
মাদককারবারি আটক |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আসমা আক্তার (২৮) ও ভাঙ্গা উপজেলার বাকপুরা গ্রামের মরহুম রশিদ সরদারের ছেলে দুলাল সরদার (৪৩)।

জানা গেছে, স্থানীয় জনগণ বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান শাহাবুরের নেতৃত্বে সন্দেহভাজন দুই মাদককারবারিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।’