শওকত হোসেন সরকার

দেশ আজ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করছে

‘দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আজ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। এই দোয়ার বরকতেই বেগম জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে শওকত হোসেন সরকার
গাজীপুরে শওকত হোসেন সরকার |নয়া দিগন্ত

গাজীপুরে বিএনপির আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার বলেন, ‘দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আজ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। এই দোয়ার বরকতেই বেগম জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, ‘বেগম জিয়ার প্রতি ফ্যাসিবাদী সরকারের অন্যায় আচরণ ও চিকিৎসা বঞ্চনা দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল। জনতা আশা করছে খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন।’

রোববার সন্ধ্যায় টঙ্গীর হোন্ডা রোডে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা।

মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহবুবুল আলম শুক্কুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো: ইসমাইল শিকদার বসু, মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, সাবেক অবিভক্ত টঙ্গী থানা বিএনপির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল হোসেন সানি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আবু বক্কর কবির।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।