হবিগঞ্জে ধর্ষণ চেষ্টার শিকার শিশু হাসপাতালে ভর্তি

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের বিজয় মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

এম এ মজিদ, হবিগঞ্জ

Location :

Habiganj
ধর্ষণ চেষ্টা
ধর্ষণ চেষ্টা |ফাইল ছবি

হবিগঞ্জ সদরে পাঁচ বছরের এক মেয়ে শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের বিজয় মিয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা যায়, শিশুটির বাবা মধ্যপ্রাচ্য প্রবাসী।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক জানান, শিশুটি ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত যুবক বিজয় মিয়াকে আটক করা হয়। এব্যাপারে নিয়মিত মামলা হয়েছে। আটক বিজয় মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।