কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলায় বন্যার পূর্বাভাস পেতে লেভেল কনসালটেশন অ্যান্ড লঞ্চিং অব ফ্লাড মনিটরিং ডিজিটাল ড্যাশবোর্ড উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাইমস ও ইউকে সরকারের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নূরুল আমিন।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক নয়ন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, এলজিইডি প্রকৌশলী মো: মনিরুজ্জামান, রাইমসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো: ফখরুল আরেফিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশিদ মজুমদার, সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, রেড ক্রিসেন্ট সোসাইটি টিম লিডার আবু সায়েম এবং রাইমস এর এসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার ইব্রাহিম আবদুল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ।



