ইটনায় নদীতে পড়ে ৩ বছরের শিশু নিখোঁজ

শনিবার (২৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধনু নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামে দাদীর সাথে নদীর পাড়ে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু দেব রাজু বর্মন ওই গ্রামের দেবু বর্মনের ছেলে।

Location :

Itna

ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের ইটনায় নদীতে পড়ে দেব রাজু বর্মন (৩) বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধনু নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামে দাদীর সাথে নদীর পাড়ে গেলে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু দেব রাজু বর্মন ওই গ্রামের দেবু বর্মনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির দাদী নদীর পাড়ে কাজ করতে গেলে সে পিছু নেয়। একপর্যায়ে সবার অজান্তে নদীতে পড়ে যায়। পরে একটি নৌকার মাঝি শিশুটিকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

ইটনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরগঞ্জের ডুবুরি দলকে খবর দেই। পরে ডুবুরি দল চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুর কোনো সন্ধান পায়নি।