আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস

ভূরুঙ্গামারী এনসিপির কমিটি অনুমোদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে।

Location :

Bhurungamari
আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস (বাঁ দিক থেকে)
আহ্বায়ক কিরণ, সদস্য সচিব আনিস (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এই কমিটি অনুমোদন দেয়া হয়।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদনের বিষয়টি জানা যায়।

এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন মাহফুজুল ইসলাম কিরণ। সদস্য সচিব মনোনীত হয়েছেন মোর্শেদুর রহমান আনিস।

আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু শামীমকে। সিনিয়র সদস্য সচিব করা হয়েছে জহুরুল ইসলামকে।

এছাড়া কমিটিতে ছয়জন যুগ্ম আহ্বায়ক ও তিনজন যুগ্ম সদস্য সচিব রাখা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে চারজনকে। কমিটিতে সাধারণ সদস্য রয়েছে ১৯ জন।

ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত হওয়া মাহফুজুল ইসলাম কিরণ বলেন, ‘মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এনসিপিকে ভূরুঙ্গামারীতে সুশৃঙ্খল, শক্তিশালী ও জনবান্ধব একটি সংগঠনে পরিণত করার চেষ্টা করব। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সাধারণ মানুষের পাশে থেকে ভূরুঙ্গামারীর উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।’