সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি সমৃদ্ধির প্রত্যয়ে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষক-কৃষাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের হাতে গাছের চারাসহ অন্যান্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের সরকারের দেয়া সকল ধরনের উপকরণ ও সহযোগিতা পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে দেয়া উপকরণগুলো কাজে লাগাতে পারলে কৃষক-কৃষাণীদের উপকারে আসবে।



