পাইকগাছায় কপোতাক্ষ নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদীতে নিখোঁজ শ্রমিক দীপঙ্কর মন্ডলের লাশ দীর্ঘ ১৯ ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয়েছে।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
পাইকগাছায় কপোতাক্ষ নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় কপোতাক্ষ নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর শ্রমিকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদীতে নিখোঁজ শ্রমিক দীপঙ্কর মন্ডলের লাশ দীর্ঘ ১৯ ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় নদের রাড়ুলীর ৪নম্বর ওয়ার্ডের বোরহানপুর ভরভোরিয়া স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।

এর আগে রোববার (২১ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বাণিজ্যিক মোকাম কপিলমুনি থেকে হ্যান্ডলিং শ্রমিকের কাজ শেষে নিজ বাড়ি উপজেলার রাড়ুলীতে ফেরার পথিমধ্যে কপোতাক্ষের স্টিমারঘাটে পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান। মূহুর্তেই নদীর তীব্র স্রোতে তলিয়ে গেলে উপস্থিত লোকজন ও পরে স্থানীয়রা এগিয়ে এসে রাতভর ব্যাপক চেষ্টা চালিয়েও তার খোঁজ পায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় ১৯ ঘণ্টার পর তার নদী থেকে তার লাশ উদ্ধার হয়। দীপঙ্কও মন্ডল উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো: আতিকুর রহমান জানান, নদীতে স্রোত থাকায় মূহুর্তেই দীঙ্কর কোনো কিছু বুঝে ওঠার আগেই পানির গভীরে তলিয়ে যায়। যৌথ প্রচেষ্টায় তার দুপুর ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়েছে।