রংপুরে ‘ন্যাশনাল গ্রিন মিশন’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ শুরু

‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বাংলাদেশ ও গ্লোবাল ওয়ার্মিং মোকাবেলায় এই উদ্যোগ। জেলার প্রতিটি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব মহাপরিকল্পনা ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর অংশ হিসেবে সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রংপুর জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ।

‎বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের দুই ধারে জারুল গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল আহসান। পরে নব্দীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রত্যেকে একটি করে গাছের চারা রোপণ করে।

এ সময় ডিসি এনামুল আহসান বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বাংলাদেশ ও গ্লোবাল ওয়ার্মিং মোকাবেলায় এই উদ্যোগ। জেলার প্রতিটি সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।