গোপালগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান। পরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা কমীরা।
এছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অংশ নেন তারা।



