সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদককারবারির নাম সিরাজ উদ্দিন ওরফে সিরাই (৪০)। তিনি পশ্চিম লোহারমহল গ্রামের ইউসুফ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল পশ্চিম লোহারমহল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজ উদ্দিনের বসতঘরে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রাজ্জাক বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।



