মুন্সীগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান টিপু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গুলজার হোসেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি) এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি), দফতর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) এবং কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর), মো: মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রুপান্তর), মো: মাসুদ খান (দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ) ও মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।
নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও কল্যাণে কাজ করার অঙ্গীকার জানিয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাররা উৎসাহ দেখান, যা ক্লাবের স্বচ্ছ ও শক্তিশালী নির্বাচনী প্রক্রিয়ার প্রমাণ হিসেবে দেখা হয়েছে।



