গ্রীস যাওয়ার পথে ভুমধ্যসাগরে জগন্নাথপুরের ৫ জনের মৃত্যু

গত রমজানে স্থানীয় দালালদের মাধ্যমে লিবিয়া যাওয়ার জন্য পাড়ি জমান ওই পাঁচ যুবক।

Location :

Jagannathpur
ভুমধ্যসাগরে মৃতরা
ভুমধ্যসাগরে মৃতরা |নয়া দিগন্ত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
ইউরোপে পাড়ি জমাতে লিবিয়া থেকে দালালের মাধ্যমে গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরে আটকা পড়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন গ্রামের পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর এই ঘটনাটি জানাজানি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভূমধ্যসাগরে মারা যাওয়া পাঁচ ব্যক্তিরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের সমছুল মিয়ার ছেলে ইজাজুল (২২), দুলন মিয়ার ছেলে নাঈম আহমদ (২৪), রানীগঞ্জ ইউনিয়নের ঠিয়ারগাঁও গ্রামের আখলুছ মিয়ার ছেলে শায়েখ আহমদ (২২), ইছগাও গ্রামের বশির মিয়ার ছেলে আলী আহমদ (২৫), পাইলগাঁও ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৫)।

মৃতদের পারিবারিক সূত্র জানায়, গত রমজানে স্থানীয় দালালদের মাধ্যমে লিবিয়া যাওয়ার জন্য পাড়ি জমান ওই পাঁচ যুবক।

এর পর থেকে তাদের পরিবারের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। পরে সামাজিক মাধ্যম ফেসবুক ও তাদের সাথে থাকা বেঁচে যাওয়া যুবকের ভিডিও বক্তব্যের মাধ্যমে জানা যায় ১৮ জন নৌকাতেই মারা যান। এর পর তাদেরকে সাগরে ফেলে দেয়া হয়েছে।