দেওয়ানগঞ্জে গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

নিহত নুরুল ইসলাম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Dewanganj

জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির গরুবাহী ভটভটি উল্টে নুরুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মন্নে বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

নিহতের আত্মীয় গরু বেপারি সোলায়মান হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে গরুর বেপারী নুরুল ইসলাম গ্রামের অন্যান্য গরুর বেপারীদের সাথে গরু বিক্রি করতে দেওয়ানগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এসময় চর বাহাদুরাবাদ-দেওয়ানগঞ্জ রোডের মন্নে বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে গরু বোঝাই ভডভডি গাড়িটি উল্টে যায়। এ সময় অনেকে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন গরু ব্যাপারী নুরুল ইসলাম। পরে তাকে চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, গরু ব্যবসায়ী শফিকুলের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।