দেওয়ানগঞ্জে ১১দিন পরে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম খোকা নামে এক বৃদ্ধের মৃত লাশ উদ্ধার করা হয়েছে।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর
দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদী থেকে আমিনুল ইসলাম খোকা নামে এক বৃদ্ধের মৃত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে এ লাশ উদ্ধার করা হয়।

মৃত আমিনুল ইসলাম খোকার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মোল্লারচর গ্রামে।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বৃদ্ধ আমিনুল ইসলাম খোকা (৭৩) অন্যান্য যাত্রীদের সাথে একটি যাত্রীবাহী নৌকায় চড়ে মোল্লারচর এলাকা থেকে গাইবান্ধায় যাচ্ছিলেন। মাঝ নদীতে নৌকা থেকে পড়ে যায় বৃদ্ধ আমিনুল। নদীতে পাক থাকায় এবং স্রোত থাকায় তিনি ডুবে গিয়ে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুজি করেও পাওয়া যায় না তাকে।

অবশেষে শুক্রবার সন্ধ্যার আগে তার মৃত লাশ পাওয়া যায় দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের ফুটানিবাজার ঘাটে যমুনা নদীতে।

খবর পেয়ে স্বজন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। পরে দেওয়ানগঞ্জ মডেল থানায় নেয়া হয়।