নড়াইলে সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম লেখায় এ জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সদরের আউড়িয়া চৌরাস্তা এলাকার এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
শামীম হাসান বলেন, ‘এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি জারা ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাতের মাধ্যমে বাজারজাত করে। প্রতিষ্ঠানটি লিটার ভেদে বোতলের গায়ে পাঁচ থেকে ১০ টাকা বেশি দামে তেল বাজারজাতের বিষয়টি নজরে আসায় অভিযান পরিচালনা করা হয়।’
তিনি আরো বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরণের তদারকি অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বেচাকেনা করা যাবে না।’



