বরগুনায় সাংবাদিকদের সাথে চিফ হুইপ নুরুল ইসলাম মনির মতবিনিময়

কৃষি উন্নয়নে উপকূলীয় বরগুনা জেলা অঞ্চলে নানা প্রকল্প প্রয়োজন বলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বরগুনায় সাংবাদিকদের সাথে চিফ হুইপ নুরুল ইসলাম মনির মতবিনিময়
বরগুনায় সাংবাদিকদের সাথে চিফ হুইপ নুরুল ইসলাম মনির মতবিনিময় |নয়া দিগন্ত

বরগুনার উন্নয়নে উপকূলীয় অধিদফতর বা মন্ত্রণালয় করার জন্য সরকারের দৃষ্টি প্রয়োজন। কৃষি উন্নয়নের জন্য এ উপকূলীয় জেলার অঞ্চলে নানা প্রকল্প প্রয়োজন বলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নুরুল ইসলাম মণি এমপি বরগুনা-২।

রোববার (২২ মার্চ) দুপুরে সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

চিফ হুইপ বলেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে চায়, যাতে তারা বিদেশের অর্থনীতিতে হাত দিতে পারে। দেশের সম্পদ বাড়াতে যেসব কাজ করা দরকার সেসব কাজ প্রধানমন্ত্রীর তারেক রহমান করছেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জলদস্যু দমনে শিঘ্রই অপারেশন করা হবে।

মতবিনিময় সভায় বরগুনা প্রেসক্লাব সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো: সালেহ,বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।