চা শ্রমিকদের সাথে সিলেট-৪ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো: জয়নাল আবেদীন চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন।

Location :

Gowainghat
চা শ্রমিকদের সাথে সিলেট-৪ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময়
চা শ্রমিকদের সাথে সিলেট-৪ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট–কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো: জয়নাল আবেদীন চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেটের গোয়াইনঘাটে লালাখাল চা বাগানে তিনি এ মতবিনিময় সভা করেন।

লালাখাল চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অরুন কান্তির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: জয়নাল আবেদীন।

সভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনজীবী অ্যাডভোকেট সেলিম মোহাম্মদ আলী আসগর, শিক্ষাবিদ মাওলানা ফখরুল ইসলাম ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা গোলাম কিবরিয়া।

এ সময় বাগান পরিচালনা কমিটির সদস্যগণসহ চারিকাটা ইউনিয়ন জামায়াতের নেতারা ‍উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। চব্বিশের জুলাই আন্দোলনের ফলে বাংলাদেশে যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চা শ্রমিক ও বাগানবাসীর জীবন মানের পরিবর্তন ঘটাতে চাই।’

তিনি বলেন, ‘চা শ্রমিকরা আমাদের ভাই-বোন। আপনাদের বাদ দিয়ে এ সমাজের উন্নয়ন কল্পনা করা যায় না। আপনারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আপনাদের শরীরের ঘাম ঝরানো পরিশ্রম দেশের অর্থনীতিকে সচল রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আমি নির্বাচিত হতে পারলে আপনাদের জীবন মান উন্নয়নে মহান জাতীয় সংসদে প্রস্তাব উপস্থাপন করব। আপনাদের শিক্ষা, চিকিৎসা, যোগাযোগের ক্ষেত্রে সংসদে আপনাদের প্রতিনিধি হয়ে কথা বলতে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের ভোট চাই। আপনাদের একেকটি ভোট বদলে দিতে পারে এ জনপদের চিত্র।’