সাটুরিয়ায় মাদকাসক্তের ৬ মাসের কারাদণ্ড

সমাজকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে উপজেলা প্রশাসন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে শাহআলম (৫৫) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত
সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে শাহআলম (৫৫) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযান পরিচালনাকারীদের পক্ষ থেকে বলা হয়, ‘সমাজকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে উপজেলা প্রশাসন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত শাহআলম ওই এলাকার তরফ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জান্না উত্তরপাড়া এলাকায় মাদকের কেনাবেচা ও সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থল থেকে শাহআলমকে মাদক গ্রহণ ও বিক্রির সাথে জড়িত থাকার অপরাধে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে দোষ স্বীকার করায় ও অপরাধ প্রমাণিত হওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুল ইসলাম জানান, সমাজকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন সম্পূর্ণ ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।