সবুজ ও পরিষ্কার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ : নাজিবুর রহমান মোমেন

‘আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছি, সবুজ ও পরিষ্কার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এরই অংশ হিসেবে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।’

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
সাঁথিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম
সাঁথিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম |নয়া দিগন্ত

পাবনা-১ আসনের সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন, ‘সাঁথিয়া আমাদের প্রাণের স্পন্দন। সাঁথিয়া যদি দূষিত থাকে সেটা আমাদের সবার জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণ এটা আমরা সারা দেশব্যাপী দেখছি। আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছি, সবুজ ও পরিষ্কার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এরই অংশ হিসেবে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘আমার এলাকা, আমার দায়িত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় রমজান মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে এসব কথা বলেন তিনি। বেলা ১১টায় পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই অভিযান শুরু হয়। হাসপাতাল সংলগ্ন বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।

এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিকসহ দলীয় নেতারা।