ভূরুঙ্গামারীতে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

সকালে ইউনিয়নের ধাউরারকুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় নদী তীরবর্তী এলাকার একটি বাতাবিলেবু গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) সকালে ইউনিয়নের ধাউরারকুটি গ্রামে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

স্থানীয়রা জানায়, সকালে ধাউরারকুটির নদী তীরবর্তী রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পথচারী বাতাবিলেবু গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয়দের জানান। পরে পুলিশে খবর দিলে দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়।

ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক প্রামাণিক জানান, ‘নদী তীরের কাছে বাতাবিলেবু গাছে একজন অচেনা পুরুষের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলন্ত ওই পুরুষের বয়স আনুমানিক ৬৫ বছর।’

থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম জেলা মর্গে পাঠানো হবে।’

Topics