বাধ্যতামূলক অবসরে এসএমপির সাবেক দুই ওসি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: হারুন অর রশীদ ও খায়রুল ফজলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অবসরে ওসি শাহ মো: হারুন অর রশীদ ও খায়রুল ফজল (বাঁ দিক থেকে)
অবসরে ওসি শাহ মো: হারুন অর রশীদ ও খায়রুল ফজল (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: হারুন অর রশীদ ও খায়রুল ফজলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

একই সাথে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা ও ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ জনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে অবসর দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

সিলেটের সাবেক দুই ওসির মধ্যে শাহ মো: হারুন অর রশীদ পৃথক মেয়াদে দক্ষিণ সুরমা থানার ওসির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিলেটের বিয়ানীবাজার ও গোয়াইনঘাট এবং হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপর কর্মকর্তা খায়রুল ফজলও পৃথক সময়ে দক্ষিণ সুরমা থানার ওসি ছিলেন। এছাড়া তিনি সিলেটের এয়ারপোর্ট থানার ওসির দায়িত্ব পালন করেছেন।