কুলাউড়ায় নিজ ভাইকে হত্যাকারী আসামি ১৫ বছর পর গ্রেফতার

শুক্রবার রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মৌলভীবাজারের ম্যাপ
মৌলভীবাজারের ম্যাপ |ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর তিনি পলাতক ছিলেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহসিন ওই গ্রামের মরহুম আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন তার ভাইকে হত্যা করে। এ ঘটনায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। হত্যার পরপরই তিনি কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরার পর পুলিশের নজরে আসেন তিনি। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, মহসিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।