ডা: মোসলেহ উদ্দিন ফরিদ

চৌগাছা সীমান্ত দিয়ে বিএসএফ যেন কাউকে পুশইন করতে না পারে

উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
চৌগাছা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা |নয়া দিগন্ত

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, ‘চৌগাছা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যেন কাউকে পুশইন করতে না পারে।’

তিনি বলেন, ‘উপজেলার সাথে যে ভারতীয় সীমান্ত রয়েছে সেখান থেকে যেন কোনো অবস্থাতেই অস্ত্র, মাদক না আসে।’

সোমবার (১১ মে) সকালে যশোরের চৌগাছা উপজেলা হলরুমে অনুষ্ঠিত উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা: আহসানুল মিজান রুমী, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক এম এ মান্নান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, নুরুল কদর, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি ,এস এম মমিনুর রহমান, ওবাইদুল ইসলাম সবুজ ও মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন বিজিবি ক্যাম্পের সদস্য ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।