কাঁঠালিয়ায় যুব সমাজের উদ্যোগে ঘোড়দৌঁড় অনুষ্ঠিত

শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামের মাঠে স্থানীয় যুবকরা এ প্রতিযোগিতার আয়োজন করেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
ঘোড়দৌঁড়
ঘোড়দৌঁড় |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামের মাঠে স্থানীয় যুবকরা এ প্রতিযোগিতার আয়োজন করেন।

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো: এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো: জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো: সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়।

বিজয়ীদের মাঝে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মো: আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যরা পুরস্কার বিতরণ করেন।

ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে মেলার আয়োজন করা হয়। স্থানীয় শত শত নারী, শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন।