মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

অভিযানকালে বাজারের অপর একটি দোকানের পেছনে আট লিটার পেট্রোল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দোকানদার অভিযোগ অস্বীকার করায় তেল জব্দ করা হয়।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
উপজেলা প্রশাসনের অভিযান
উপজেলা প্রশাসনের অভিযান |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের একটি দোকানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে বাজারের অপর একটি দোকানের পেছনে আট লিটার পেট্রোল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দোকানদার অভিযোগ অস্বীকার করায় তেল জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে পেট্রোল পাম্পগুলোতে আসা লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের চারটি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।