সিলেট সীমান্তে অনুপ্রবেশকালে ১৮ বাংলাদেশী আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় চার শিশুসহ ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মার্চ) ভোরে সীমান্তের কাঁটাতার অতিক্রম করার সময় তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশের একটি দল ভোর ৫টার দিকে ডিবির হাওর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে কদমখাল এলাকায় অভিযান চালিয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে ১৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মিজানুর মল্লিক (৩৫), রেশমা বেগম (২৮), গোলাম রাব্বী (১১), মো. কাউসার গাজী (৪০), মো. আল আমিন গাজী (৩০), ইমরান খাঁ (২৫), মঞ্জুরা বেগম (৫০), আছমা বেগম (২১), হালিম খাঁ (৩৮), নাজমা বেগম (৩৫), রাশিদুল (৫), লিমা খাঁ (১৫), আব্দুল জয়নাল খাঁ (১৪), মো. রবিউল ইসলাম (২৫), মুসকান বেগম (২২), মো. রুবেল হোসেন (২৬), মুক্তা বেগম (২২) ও পারভিন আক্তার (৪৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনা গাড়ির চালক ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলীর (৩৩) বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট ঠিকানা নিশ্চিত করেনি পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।