খালিয়াজুরীতে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

দলের উপজেলা আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

Location :

Netrokona
পথসভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম এমপি
পথসভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম এমপি |নয়া দিগন্ত

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুরীতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা ভূমি অফিসের মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালিয়াজুরী উপজেলা এনসিপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

দলের উপজেলা আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহামুদ রাফি ও এনসিপির জেলা আহ্বায়ক ইফতেখার শামীম বক্তব্য রাখেন।

পদযাত্রা ও পথসভায় খালিয়াজুরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এনসিপির পাঁচশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।