আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়।
রোববার ( ৮ মার্চ) দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
মহিলা বিষয়ক অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম ও নীলফামারী প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম ।
পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী চারজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এর আগে সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমক্রেসিওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।



