সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) থেকে মনোনীত বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারদের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সেবা করার সুযোগ দেয়ায়।’
রোববার (৯ নভেম্বর) বাদ যোহর সিলেট নগরীতে হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করার সময় তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে বাংলাদেশের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেয়ার অনুরোধ জানান তিনি।
এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বিএনপি অতীতে দেশের সামগ্রিক উন্নয়ন ভূমিকা রেখে এসেছে আগামীতেও আমাদের কাজ করার সুযোগ দিন।’
তিনি মরহুম এম সাইফুর রহমানসহ প্রয়াত সকল নেতার উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করেন। এবং এম ইলিয়াস আলীর কথা উল্লেখ করে সিলেটের উন্নয়নে তাদের অসাধারণ ভূমিকার কথা স্মরণ করেন।
তিনি ছাত্র-জনতার আন্দোলনে বিয়ানীবাজারের কৃতি সন্তান শহীদ সাংবাদিক এ টি এম তুরাব ও গোলাপগঞ্জে সাতজন শহীদসহ দেশব্যাপী আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আগামীদিনের পথচলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, নার্গিস চৌধুরী, বদরুল আলম, ছালিক আহমদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, মহানগর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, বিয়াবীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন সাবুল, বিএনপি নেতা আখতার হোসেন অনিক, গুলজার আহমদ রাহেল, তানভীর আহমদ, সাব্বির আহমদ, দৌলা হোসেন সুভাষ, জাবের আহমদ, নুরুল আমিন, সাইদুল ইসলাম, আইনুল আবেদীন, জামাল উদ্দিন, সালেহ আহমদ, ইয়াছিন রিফাত, শিমুল আহমদ, আবু সুফিয়ানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


