বেনাপোলে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে গলায় আঘাতের চিহ্নসহ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যার আশঙ্কা করা হচ্ছে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বেনাপোলে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার
বেনাপোলে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার |প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধান ক্ষেতে একটি লাশ দেখতে পায়। এসময় তারা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের কোনো এক সময় বেনাপোলের হরিনাপোতা মাঠের ধানক্ষেতে ফেলে রাখা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

Topics