সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ইয়াহইয়া ও সম্পাদক জোবায়ের

সমিতির ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৫৮ জন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক |নয়া দিগন্ত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) সভাপতি ও জোবায়ের বখ্ত জুবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মো: ছয়ফুল আলম অ্যাডভোকেট।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট পান্না লাল দাশ ৪৩৮ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি, অ্যাডভোকেট আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট পেয়ে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো: জোবায়ের বখ্ত জুবের ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে অ্যাডভোকেট মো: আব্দুল মুকিত (অপি) ৩১৩ ভোট পেয়ে, অ্যাডভোকেট মো: হেদায়েত হোসেন তানবীর ৪৮৮ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুল ইসলাম ৫৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯ ভোট, সহ-ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ঝুমকি পুরকায়স্থ ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, প্রধান নির্বাচন কমিশনার পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট, অ্যাডভোকেট নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দা হেলেন বেগম মহিলা বিষয়ক সহ-সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অ্যাডভোকেট মো: জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, অ্যাডভোকেট মো: ওয়ায়েছ কুরুণী উজ্জ্বল ৬৯৪ ভোট, অ্যাডভোকেট জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের সাতটি পদে অ্যাডভোকেট মো: ইরফানুজ্জামান ৮৯৯ ভোট, অ্যাডভোকেট মো: আতিকুর রহমান ৮৯৫ ভোট, অ্যাডভোকেট এ এস এম আব্দুল গফুর ৮৭২ ভোট, অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন ৮৬৯ ভোট, অ্যাডভোকেট এ কে এম ফখরুল ইসলাম ৮৫৭ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ৮৪০ ভোট, অ্যাডভোকেট মো: ওবায়দুর রহমান ৮২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১৬৬৫ জন ভোটারের মধ্যে ১৩৩৪ জন ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৫৮ জন।