বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র সভায় গণমিছিল সফলের আহ্বান

আজ বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা ১১ দলীয় ঐক্য’র এক সভা নবাববাড়ী সড়কস্থ বগুড়া মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র সভায় গণমিছিল সফলের আহ্বান
বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র সভায় গণমিছিল সফলের আহ্বান |নয়া দিগন্ত

আজ বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা ১১ দলীয় ঐক্য’র এক সভা নবাববাড়ী সড়কস্থ বগুড়া মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য এনসিপি বগুড়া জেলা যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মামুন রহমানী, সহ সেক্রেটারি তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল বাছেদ, সহকারী সেক্রেটারি আব্দুল বাছেত, মিজানুর রহমান, শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, মিজানুর রহমান অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহীন মিয়া, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মহানগর ছাত্র শিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ।

সভায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সঙ্কট নিরসন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজী বন্ধের দাবিতে আগামী শনিবার ( ২ মার্চ) বেলা ৪টায় বগুড়া শহীদ খোকন পার্ক হতে বগুড়া মহানগর ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল সফল করার জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানানো হয়।