গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, টঙ্গী পশ্চিম থানার দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছর মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুহাম্মদ হেদায়েত উল্লাহ সভাপতি ও মো: মজিবুর রহমান সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) হাজী এম. এ. গনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন মো: সাইফুল ইসলাম, হুমায়ুন কবির শান্ত ও মো: লুৎফর রহমান লিটন সহ-সভাপতি, হানিফ মোল্লা ও শামিম শেখ সহ-সাধারণ সম্পাদক, সাইদুল ইসলাম জনি সাংগঠনিক সম্পাদক, হুমায়ুন আহমেদ অর্থ সম্পাদক, মো: আব্দুর রশিদ ক্রীড়া সম্পাদক, মীর তাহমিনা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, কমলেশ চন্দ্র মন্ডল শিক্ষা সম্পাদক, মো: ওসমান গনি ধর্ম বিষয়ক সম্পাদক, রিপন চন্দ্র মন্ডল প্রচার সম্পাদক, লিপি আক্তার তথ্য ও গবেষণা সম্পাদক, মো: আরিফ হোসেন সদস্য-১ এবং উম্মুল ওয়ারা সদস্য-২।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন।
এ সময় সংগঠনের সব কর্মকর্তা এবং টঙ্গী পশ্চিম থানার প্রাইভেট স্কুলগুলোর প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামান মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু এবং সদস্য হিসেবে ছিলেন হাজী রওশন আলী একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি কবির চৌধুরী, আশা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিম পারভেজ, খাঁপাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং ভাকরাল আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন।



